কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় ৩ সন্তানের জননীর মৃত্যু

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় ৩ সন্তানের জননীর মৃত্যু

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মাটির তৈরি টিউবওয়েল ঘরের দেয়াল চাপায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নেওয়ারুন বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

 

নিহত নেওয়ারুন বেগম উপজেলার বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী ও এক মেয়ে এবং দুই ছেলের জননী।

 

Manual6 Ad Code

রোববার (২৭ অক্টোবর) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে শনিবার (২৬ অক্টোবর) বিকাল আনুমানিক ৩টার দিকে বিলেরপার গ্রামের নিজ বাড়ির টিউবওয়েল ঘরে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ভাত খাওয়ার জন্য পানি আনতে ঘরের বাইরের টিউবওয়েল ঘরে যান নেওয়ারুন বেগম। এ সময় হঠাৎ মাটির দেওয়াল ধসে নিচে চাপা পড়েন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

 

Manual7 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমি উনার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code