সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আমজদ উল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজমদ উল্লার বাড়ী একই ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ২টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আজমদ উল্লার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মোটরসাইকেল আরোহীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও চালককে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি