কুলাউড়ায় যুবলীগ নেতাকে কোপালেন আরেক নেতা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

কুলাউড়ায় যুবলীগ নেতাকে কোপালেন আরেক নেতা

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপিয়ে জখম করেছেন একই কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুলাউড়া উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেনের ছোট ভাই ইকবাল হোসেন কয়েছ জানান, দুপুরের দিকে সবুজ কুলাউড়া উছলাপাড়া এলাকার আমিনুল ট্রেডার্সে বসেছিলেন। হঠাৎ করে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স ১৫-২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ওপর আক্রমণ করেন।

Manual4 Ad Code

 

এসময় তাদের অস্ত্রের আঘাতে সবুজের হাত, মাথা, পেট ও পিঠ মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কুলাউড়া পৌরসভা নির্বাচনের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তার।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আহত মঈনুল হোসেনের বড় ভাই আমিনুল ইসলাম তৈমুছ বাদী হয়ে কামরুল বক্সসহ সাত-আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

 

তদন্তে প্রমাণীত হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code