কুলাউড়ায় শ্যালকের বিয়েতে এসে না ফেরার দেশে দুলাভাই

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

কুলাউড়ায় শ্যালকের বিয়েতে এসে না ফেরার দেশে দুলাভাই

Manual8 Ad Code

জ্যেষ্ঠ শ্যালকের বিয়ে উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্টে রশীদ আলী (৩০) নামে এক দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

নিহত রশীদ উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের মকবুল আলীর (মহরীর) ছেলে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা গ্রামের সমেদ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে জ্যেষ্ঠ শ্যালকের বিয়ে উপলক্ষে স্ত্রী আমেনা বেগমসহ দুবাই প্রবাসী রশীদ আলী শ্বশুর বাড়িতে আসেন। মঙ্গলবার বিয়ের আয়োজনের অংশ হিসেবে শ্বশুর বাড়িতে ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র স্থানান্তরে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন রশীদ। এ সময় স্থানান্তরিত ফ্রিজের সুইচ বোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রশীদ আলী।

Manual5 Ad Code

পরে শ্বশুরসহ বাড়ির অন্যন্য সদস্যরা রশীদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মো. আবুল বাশার জানান, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code