কুলাউড়ায় স্ত্রীকে জবাই করে হত্যা : পাষন্ড স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

কুলাউড়ায় স্ত্রীকে জবাই করে হত্যা : পাষন্ড স্বামী গ্রেপ্তার

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে ঘুমন্তস্ত্রী নাসিমা বেগমকে (২৯) গলাকেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রফিক মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কুলাউড়া উপজেলার হাওর এলাকা থেকে পাষন্ড রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। ঘাতক রফিক মিয়া একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে।

কুলাউড়া থানার উপপরিদশক (এসআই) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নরপশু স্বামী। এ সময় ঘাতককে বাধা দিলে শ্বাশুড়ি ও শালিকাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পাষণ্ড। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীরা। সেখানে অবস্থার অবনতি হতে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code