কুলাউড়ায় হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

কুলাউড়ায় হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্য হাতির আক্রমণে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের (৪০) মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual1 Ad Code

নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আমজদ আলীর ছেলে। তিনি কুলাউড়া উপজেলা সদরে সপরিবারে বসবাস করতেন।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফুলতলা থেকে শামীম ও অপর একজন সাগরনাল ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় অপরজন পালিয়ে যেতে পারলেও সকালে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শামীমের মুখে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code