সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
কুলাউড়া প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
কুলাউড়া ইউপি নির্বাচনের ফলাফল
নৌকার ৭ জন, আ.লীগ বিদ্রোহী ৪ জন, বিএনপি ঘরনার ১, স্বতন্ত্র ১ জন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত তথ্যমতে উপজেলার বরমচাল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী খোরশেদ আলম খান সুইট (চশমা), ভূকশিমইল ইউনিয়ে বিএনপি ঘরনার আজিজুর রহমান মনির (আনারস), ভাটেরা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী সৈয়দ একেএম নজরুল (আনারস), জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব (নৌকা), ব্রাহ্মণবাজার ইউনিয়নে মমদুদ হোসেন (নৌকা), কাদিপুর ইউনিয়নে জাফর আহমেদ গিলমান (নৌকা), কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান (নৌকা), রাউৎগাও ইউনিয়নে আকবর আলী সোহাগ (নৌকা), টিলাগাঁও ইউনিয়নে আব্দুল মালিক (নৌকা), হাজিপুর ইউনিয়নে ওয়াদুদ বকস (নৌকা), শরিফপুর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী খলিলুর রহমান খলিল (চশমা), পৃথিমপাশা: জিমিউর রহমান (অটো-রিক্সা), কর্মধা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী মুহিবুল ইসলাম আজাদ (চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি