সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢল ও মনু নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানির স্রোতে ভেসে প্রদীপ মালাহা (৩০) নামের এক চা শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার টিলাগাও ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ প্রদীপ একই ইউনিয়নের লংলা চা বাগানের শ্রমিক শ্রী ধনী মালাহা এর ছেলে।
টিলাগাও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মালিক জানান, প্রদীপ নতুন বাজার থেকে সন্ধ্যা পর বাড়ি যাওয়ার পথে বন্যার পানির শক্তিশালী স্রোত তাকে মনু নদে ভাসিয়ে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।
কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান উত্তম কুমার সিংহ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে পাইনি। বন্যার পানির স্রোতে ভেসে গেলে তাকে পাওয়ার সম্ভবনা কম। রাত হয়ে যাওয়ায় বন্যার পানিতে তাকে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। তাই আমরা আজকের মতো উদ্ধার তৎপরতা থামিয়েছি।
Design and developed by ওয়েব হোম বিডি