সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।
শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, কৃমিনাশক এ ট্যাবলেট থাওয়ানোর পরে পরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে ভ্যান, নসিমন ও গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শিক্ষার্থী ভর্তি রয়েছে বলেও তিনি জানান।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, এতে চিন্তার কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি