কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির, আ’লীগের অস্বীকার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির, আ’লীগের অস্বীকার

Manual5 Ad Code

নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রতিটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ কেন্দ্রে দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণশুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য। ভোটকেন্দ্রে কেউ কারচুপির চেষ্টা করলে প্রয়োজনে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

তবে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলেছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে।

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ)

Manual3 Ad Code

সকাল সোয়া ৮টার দিকে নিজ বাসভবনসংলগ্ন ৫৪নং ওয়ার্ডের আউচপাড়ায় বছিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ)।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শেষ পর্যন্ত লড়ে যাব।

Manual4 Ad Code

এ সময় অভিযোগ করে তিনি বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বেশ কয়েকজন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাদের কোথায় নেয়া হয়েছে সেটি তিনি জানেন না। এসব অভিযোগের ব্যাপারে রিটার্নিং অফিসারকে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

আ’লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা)

সকাল সোয়া ৯টার দিকে নিজ এলাকার মহানগরীর ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা)।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, গাজীপুরবাসী তাদের সন্তান ও সেবক হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচন করবেন। সব কেন্দ্রেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

এ সময় নির্বাচন শুরুর পর থেকেই বিএনপি প্রার্থী ভিত্তিহীন কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।

Manual2 Ad Code

জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষ নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে আসছেন। সবাই সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। গাজীপুরের মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এ জন্য সবার সহযোগিতা চাই। আমরা সব দলের মানুষ, ভোটারকে স্বাগত জানাচ্ছি। সবার অধিকার বাস্তবায়ন করা হবে।’

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও বিএনপি মনোনীত মো. হাসান উদ্দিন সরকারের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাঁস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code