কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

ছবি : সংগৃহীত

Manual2 Ad Code


সুরমা মেইল ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

 

Manual5 Ad Code

নিহত নয়ন সূত্রধর (৪৫) উপজেলার সিরাজপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে ও একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)। পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি।

Manual3 Ad Code

 

রোববার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড টু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আরো তিন সিএনজি যাত্রী আহত হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code