সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা দাবী ও খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাকল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম (রবি) বলেন, আগামী ১৩ই মে রোববার সকাল ৬টার মধ্যে খনি কর্তৃপক্ষ দাবী মেনে না নিলে ৬টা ১মিনিট থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট পালন করবে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারীরা। এ সময় শ্রমিক কর্মচারীর পক্ষে লিখিতি বক্তব্য পাঠ করেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শ্রমিক সংগঠনের উপদেষ্টা হাফিজুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আমজাদ হোসেন, খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০গ্রামের সমন্বয় কমিটির সদস্য, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিজান, বড়পুকুরিয়া কোল মাইন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম রতন প্রমুখ।
এ সময় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির প্রায় ৫শতাধিক শ্রমিক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি