খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গুলি, নিহত ২

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গুলি, নিহত ২

Manual3 Ad Code

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক নির্মাণ শ্রমিকসহ ২ জন নিহত হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক বেলা সোয়া ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

Manual8 Ad Code

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের পাশের জমি থেকে মো. সোহেল রানা (৩২) ও উজ্জ্বলকান্তি চাকমা চিক্কু (৩০) নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, সোহেল রানা ওই সড়কের নির্মাণ শ্রমিক এবং উজ্জ্বলকান্তি চাকমা (৩০) লোগাং এলাকার রত্নকান্তি চাকমার ছেলে। তাদের দুজনেরই মাথা ও শরীরে গুলি লেগেছে। নির্মাণ শ্রমিক সোহেল রানার বাড়ি চট্টগ্রামের দোহাজারী।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ২ জন নিহতের কথা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

ইউপিডিএফ দাবি করেছে, জনসংহতি সমিতির সংস্কারপন্থী সন্ত্রাসীদের হামলায় দুজন সাধারণ পাহাড়ি ও বাঙালি নিহত হয়েছে। এসময় তাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয় বলে দাবি করা হলেও পুলিশ তা অস্বীকার করেছে।

তাদেরকে জড়িয়ে ইউপিডিএফ এর অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code