খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ৬ জনকে খালাস

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

খাদেম হত্যা মামলায় ৭ জনের ফাঁসি, ৬ জনকে খালাস

Manual2 Ad Code

রংপুরে চাঞ্চল্যকর খাদেম রহমত আলী হত্যা মামলায় সাত জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ছয়জনকে খালাস দেয়া হয়েছে।

Manual8 Ad Code

রোববার (১৮ মার্চ) ১২টা নাগাদ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এছাড়া মামলাটির আসামিরা সবাই জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায়ে দণ্ডিত।

Manual5 Ad Code

খাদেম রহমত আলী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তারা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

Manual7 Ad Code

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে তারা।

এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code