খালেদাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

খালেদাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি

Manual5 Ad Code

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আদালত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন।

গতকাল মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে মামলাটির চার্জ গঠনের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন। একইসাথে সেদিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

Manual2 Ad Code

এ ছাড়া,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় চার্জ শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার অপর একটি আদালত।

Manual8 Ad Code

বুধবার এ দুই মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে রয়েছে জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code