খালেদার জামিন বহাল চেয়ে আপিলের শুনানি শেষ, রায় ১৫ মে

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৮

খালেদার জামিন বহাল চেয়ে আপিলের শুনানি শেষ, রায় ১৫ মে

Manual3 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বহাল চেয়ে আপিলের শুনানি শেষ হয়েছে। আদালত এ বিষয়ে আদেশের জন্য ১৫ মে দিন ধার্য করেছে।

Manual4 Ad Code

বুধবার (০৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে গত মঙ্গলবার শুনানি করা হয়। অসমাপ্ত শুনানির জন্য আজ  দিন ধার্য করা হয়।

গতকাল সকাল ৯টা ১৫ মিনিট থেকে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী তার বক্তব্য শুরু করেন। পরে বক্তব্য রাখেন যথাক্রমে খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মওদুদ আহমদ।

Manual1 Ad Code

শুনানিতে এ জে মোহাম্মদ আলী বলেন, আমার এ দীর্ঘ আইন পেশায় দেখেছি ৯৯ শতাংশ ক্ষেত্রে হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না।

জয়নুল আবেদীন বলেন, বেগম খালেদা জিয়াকে যে সাজা দেয়া হয়েছে, স্বল্প সময়ের এমন সাজায় হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক বা রাষ্ট্রপক্ষ আপিল করেছে এমন নজির নেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তার সাথে দেখা করেছি। তার হাত-পা ফুলা। হাঁটাচলা করতে পারেন না। এমন অসুস্থ একজন মানুষের বিরুদ্ধে কেন তারা আপিলে এসেছেন এটা আদালতকে উপলব্ধি করা উচিত, ভেবে দেখা উচিত, বিবেচনা করা উচিত।

এছাড়া তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দু’টি মামলার প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, স্বাস্থ্যমন্ত্রী মো, নাসিমকে হাইকোর্ট ১৩ বছরের সাজা মামলায় জামিন দেন। তার বিরুদ্ধে দুদক ও সরকার আপিল করেনি। শেখ হাসিনা বিরুদ্ধে দুদকের মামলা হাইকোর্ট বাতিল করেছে। দুদক আপিল করেনি।

Manual7 Ad Code

পরে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান। সব শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের মধ্য দিয়ে শুনানি শেষ হয়। তাঁর বক্তব্যের সময় আদালতে প্রচণ্ড হট্টগোল হয়। একপর্যায়ে বিরক্ত হয়ে আদালত এজলাস ছেড়ে যাওয়ার উপক্রম হয়। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code