খালেদার দুই মামলায় শুনানি পেছাল

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

খালেদার দুই মামলায় শুনানি পেছাল

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দুই মামলায় শুনানি পিছিয়ে নতুর দিন ধার্য করা হয়েছে।

এর মধ্যে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে যাত্রাবাড়িতে বাসে পেট্রল বোমা চালিয়ে মানুষ হত্যার বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে  ২৯ নভেম্বর ধার্য করেছেন আদালত।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী মামলাটির কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় নতুন এই তারিখ ধার্য করেন।

মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা নিয়ে কারাগারে রয়েছেন।

মামলাটিতে ২০১৫ সালের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

একই ঘটনায় হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের আরও ২টি চার্জশিট দাখিল দাখিল হয়েছে। ডিবি পুলিশের এসআই বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।

Manual2 Ad Code

চার্জশিটে খালেদা জিয়াকে হুকুমের আসামী হিসেবে ১ নম্বর রাখা হয়েছে। উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সালাউদ্দিন আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, কাইয়্যুম কমিশনার, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রবাড়ী এলাকার সাবেক এমপি সালাদ্দিন আহমেদ, তার ছেলে তানভির আহমেদ রবিন, নবী উল্লাহ নবী, সেলিম ভূইয়া।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোর্ডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় দগ্ধ হন কমপক্ষে ৩১ জন। যাদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় নূর আলম নামে একজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

ঘটনার পর পরিককল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর এক মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে অধিকতর শুনানির জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম কোনো আদেশ না দিয়ে ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির  পরবর্তী দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইজীবী কুমিল্লা কোর্টের পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এর পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code