খালেদা জিয়াকে গউছের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

খালেদা জিয়াকে গউছের ফুলেল শুভেচ্ছা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিবেদক :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত হবিগঞ্জ পৌরসভার বহিষ্কৃত মেয়র জি কে গউছ।

Manual5 Ad Code

গত মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ৩ শতাধিক নেতাকর্মীর বিশাল বহর নিয়ে তিনি এই ফুলেল শুভেচ্ছা জানান।

Manual8 Ad Code

খালেদা জিয়া বলেন, হবিগঞ্জে যারা বিএনপির রাজনীতি করে তাদেরকে গউছের মতো জনপ্রিয় হতে হবে। ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব দেয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। দলের নীতি আদর্শকে আঁকড়ে ধরতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে।

খালেদা জিয়া বলেন, দেশে মৌলিক অধিকার নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মানুষের কথা বলার জায়গা নেই। এ জন্য দেশের মানুষ এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে মুক্তি চায়। আল্লাহর কাছে মানুষ দোয়া করে, কখন এই সরকারের পতন হবে।

এরপূর্বে বেগম খালেদা জিয়ার কাছে ৭শ ৩৯ দিন কারাভোগের চিত্র তুলে ধরেন মেয়র জি কে গউছ। খালেদা জিয়ার উদ্দেশ্যে জি কে গউছ বলেন, আমি দু বছরেরও অধিক সময় জেলে ছিলাম। কারাগারে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার মেরুদন্ডে আঘাত করা হয়েছে। আজ আমি শারীরিকভাবে অসুস্থ। আমি কারাগারে থাকা অবস্থায় দলীয় নেতাকর্মীরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। আমার জন্য নেতাকর্মীরা জেল খেটেছেন। পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেকে মামলার আসামি হয়েছেন। ফেরারি জীবন খাটাতে হয়েছে। আমি তাদের ঋণ শোধ করতে পারব না।

এ সময় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাবেক এমপি নাজিম উদ্দিন শামছু, সাবেক এমপি শাম্মি আক্তার, নারায়নগঞ্জের বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হাসান উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস ও জাসাদের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code