খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড, তারেকের ১০ বছর

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড, তারেকের ১০ বছর

Manual7 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

Manual4 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছর ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার করে টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বেলা আড়াইটায় ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। ৪০৯ ও ১০৯ ধারা মোতাবেক আসামিপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে খালেদা জিয়া বিনাশ্রম ও অন্য পাঁচ আসামি সশ্রম কারাদণ্ড ভোগ করবেন বলে জানিয়েছে আদালত।

Manual2 Ad Code

বাকি চার আসামি হলেন- সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

আজ দুপুর ২টা ১১ মিনিটে বিচারক এজলাসে প্রবেশ করেন এবং রায় পড়া শুরু করেন। শুরুতে তিনি ৬৬২ পৃষ্ঠার রায়ের পুরোটা না পড়ে ১৮ মিনিট পড়েন বিচারক।

Manual2 Ad Code

এর আগে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ আর ধরপাকড়ের মধ্যে দুপুর ১টা ৫২ মিনিটে বকশীবাজার কারা অধিদপ্তেরর প্যারেড মাঠে বিশেষ জজ আদালত-৫ এর এজলাসে উপস্থিত হন খালেদা জিয়া।  

সকাল পৌনে ৯টার দিকে এ মামলার অপর দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে বিচারক ড. আখতারুজ্জামান বিশেষ আদালতে এসে পৌঁছান।

খালেদা জিয়া সকাল ১১টা ৪০ মিনিটে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে মগবাজার এলাকায় এলে শত শত নেতাকর্মী সেখানে যুক্ত হন। এ সময় রাস্তার পাশেও অনেকে দাঁড়িয়ে ছিলেন। নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে যুক্ত হন। এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধাওয়া-ধাওয়া পাল্টা, সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual1 Ad Code

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code