সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটের চাঞ্চল্যকর শফিকুর রহমান হত্যা ও ধর্ষণসহ ১৯ মামলার আসামি আলিম উদ্দিন আদালতে আত্মসর্মপণ করেছে।
বুধবার (১০ মার্চ) বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে আলিম উদ্দিন। এসময় জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, আলিম উদ্দিন কারাগারে যাওয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।
আদালত সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি শফিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে জাফলংয়ের পিয়াইন নদীতে লাশ ফেলে দেওয়া হয়। ঘটনার দু’দিন পর শফিকুর রহমানের লাশ নদীতে ভেসে ওঠে। নিহত শফিকুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর ছেলে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামিউল আলম বলেন, ‘আদালত আলিম উদ্দিনকে কারাগারে প্রেরণে বাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা আশা করি, এই হত্যার ন্যায় বিচার পাবো আশা বাদীপক্ষের।’
জানতে চাইলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন, ‘আলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।’
Design and developed by ওয়েব হোম বিডি