খেলা দেখতে গিয়ে রাশিয়ার কারাগারে বড়লেখার তারেক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

খেলা দেখতে গিয়ে রাশিয়ার কারাগারে বড়লেখার তারেক

Manual6 Ad Code

বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে রাশিয়ার কারাগারে রয়েছে মৌলভীবাজারের বড়লেখার তারেক হোসাইন (২০) নামে এক যুবক।

Manual4 Ad Code

তারেক বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামের মো: সিরাজ উদ্দীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী এই তরুণ বিশ্বকাপ আসরের খেলা দেখতে গত ২৮ জুন রাশিয়া উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রামিয়ার রাজধানী মস্কোয় পৌঁছে তিনি পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার চাচা ইংল্যান্ড প্রবাসী নাসির উদ্দিনের পূর্ব পরিচিত মুন্নার সঙ্গে থাকার কথা জানান।

Manual8 Ad Code

এরপর গত ৪ জুলাই সন্ধ্যায় মুন্না ফোনে জানান, রুশ পুলিশ তারেকসহ মোট নয়জনকে আটক করেছে। এরপর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Manual3 Ad Code

তারেকের বাবা সিরাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছোট ভাই (লন্ডন প্রবাসী) নাসির উদ্দিন সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছেন। তারা বলেছে, আমরা কয়েকজন বাংলাদেশীকে বর্ডার এলাকা থেকে আটক করেছি। তারেকের পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ফটোকপি দিলে পুলিশ জানায় সে আমাদের হেফাজতে আছে, বিশ্বকাপ খেলা শেষ হলেই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

তিনি আরো জানান, আজ দুই সপ্তাহ ধরে আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার ছেলে কেমন আছে তা নিয়ে আমার পুরো পরিবার উদ্বিগ্ন। আমার স্ত্রী ছেলের চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।

Manual7 Ad Code

ছেলেকে ফিরে পেতে রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসের সহযোগিতা কামনা করেন সিরাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code