সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
ফাইলল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী থেকে ৩০ বছর বয়সী এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের কোরেশনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ।
তিনি জানান, পুরাতন খোয়াই নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি