সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮
হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া এলাকার খোয়াই নদীর চর থেকে শ্রী কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মে) বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্ল বৈদ্যের ছেলে। শ্রী কৃষ্ণ বুল্লা বাজারের লন্ড্রি ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী খোয়াই নদীর চরে কাদা মাখানো লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। খবর পেয়ে শ্রী কৃষ্ণের স্বজনরা সদর হাসপাতাল মর্গে এসে লাশ শনাক্ত করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ধারণা করা হচ্ছে তাকে রাতে কেউ মেরে লাশ ফেলে রেখে যায়।
তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও নিহতের শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি