গভীর রাতে দীপিকার সঙ্গে দেখা করেন রণবীর

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

গভীর রাতে দীপিকার সঙ্গে দেখা করেন রণবীর

Manual5 Ad Code

download (2)বিনোদন ডেস্ক : বর্তমানে হলিউডের ‘এক্স এক্স এক্স- দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির কাজ করছেন দীপিকা পাড়ুকোন। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করে এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। এদিকে প্রায় দুমাস ধরে ফ্রান্সে ছবিটির শুটিং করছেন এ অভিনেত্রী। কিন্তু দীপিকার প্রেমিক ও অভিনেতা রণবীর সিং দুমাসের বিরহ সহ্য করতে পারেননি। আর তাই সম্প্রতি তিনি উড়াল দিয়েছিলেন ফ্রান্সে। সেখানে কয়েকদিন থেকেছেন দীপিকার সঙ্গে। তবে শুটিংয়ের সময় নয়। শুটিং শেষে গভীর রাতে তার সঙ্গে দেখা করেন রণবীর। তাদের এ রাত কাটানোর খবরটি গোপন রাখতে চেয়েছিলেন তারা। সেটা আর হয়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়ে এখন ‘টক অব দ্য বলিউড’-এ পরিণত হয়েছে খবরটি। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রণবীর সিং। বিষয়টি নিয়ে কথা বলছেন না দীপিকা পাড়ুকোনও। যেন কোনো কিছুই হয়নি। এখন অবশ্য দুজনই নিজেদের কাজ নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code