গরু ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

গরু ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শান্তিগঞ্জ উপজেলায় ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশত।

 

Manual2 Ad Code

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

 

স্থানীয়রা জানান, গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শনিবার কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার সকাল থেকে দুই গ্রামের মানুষের মধ্যে বাগ্‌বিতণ্ডা দেখা দেয়। তাদের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশত আহত হয়।

Manual8 Ad Code

 

আহতরা হলেন- কামরুপদলং গ্রামের মুতিবুর (২২), সুজন (৩০), নবীর হোসেন (২১), সাকিব (২০), আলাই মিয়া (২২), আলম আহমদ রনি (৩৩), সুন্দর আলী (৭০), বাতির মিয়া (৬০), মোশারফ আলী (৫৫), আস্তমা গ্রামের নিজাম (৫০), মো. আছির উদ্দিন (২৫), ইমরান (২৪), সৌরভ (২১), ফয়জুল (৩৮), শাহীন (২২), নাছির উদ্দিন (৫০), সাদির (৪৪), সুনুর আলী (৪১), মরছব আলী (৪৫) প্রমুখ। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Manual5 Ad Code

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code