গাছে মোটরসাইকেলের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

গাছে মোটরসাইকেলের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত

Manual2 Ad Code

দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (০৮ নভেম্বর) সকালে ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহতরা হলো- ঐ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের সমির উদ্দিনের ছেলে শরীফ, শাহজালালের ছেলে আবু বক্কর ও রমজান আলীর ছেলে শাহীন। তারা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

 

ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

তিনি জানান, ওই তিন শিক্ষার্থী একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code