গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

Manual5 Ad Code

গাজীপুরের সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুরের সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

Manual6 Ad Code

একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এ সংক্রান্ত একটি রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ তার এলাকার ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।রিটে বলা হয়, ২০১৩ সালে এ ছয়টি মৌজাকে গাজীপুরের সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করা হয়েছিল।

Manual6 Ad Code

পরবর্তীতে, ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিল। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভূক্ত করা হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে রীট করা হয়।

এদিকে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ঘাটতি দেখছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

Manual8 Ad Code

রোববার খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিটি নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির দুই ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ লক্ষে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ১৫ মে’র নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code