গুলশান হামলা নিয়ে বলিউডে সিনেমা!

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

গুলশান হামলা নিয়ে বলিউডে সিনেমা!

Manual8 Ad Code

1471868903

বিনোদন ডেস্ক :: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার আতঙ্ক এখনো সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে হলে শরীর শিউরিয়ে ওঠে অনেকের। সেই জঙ্গি হামলায় দেশি-বিদেশি ও পুলিশসহ ২২ জন নিহতের শোক এখনো কাটেনি।

Manual8 Ad Code

এরই মধ্যে বলিউডের পরিচালক অগ্নিদেভ চ্যাটার্জি ঢাকার গুলশানে হামলা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।

Manual3 Ad Code

‘জিহাদ’ শিরোনামের ওই সিনেমায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্তা, রোহিত রয়, কনিকা ব্যানার্জি, শাহবাজ খান, রাজেশ শর্মা প্রমুখ।

Manual6 Ad Code

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ছবির গল্পটি হবে থ্রিলারধর্মী ও রহস্যে ঘেরা। গল্প শুরু হবে একটি অ্যাকশন সিক্যুয়েন্স দিয়ে। যেখানে তুলে ধরা হবে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের ঘটনা।

সিনেমায় অভিনয় নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার চরিত্রটা বেশ জটিল। এ ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।’ পরিচালক বলেন, এ ধরনের চরিত্রে ঋতুপর্ণাকেই মানায়। তাই তাকেই রাখা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code