গুলিস্তানে বাস চাপায় ২ পথচারী নিহত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২

গুলিস্তানে বাস চাপায় ২ পথচারী নিহত

Manual2 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর গুলিস্তানে এলাকায় মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

 

শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

 

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার সংবাদ পেয়ে আজ সকাল পৌনে ১০ টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে উদ্ধার কর্মীরা গিয়ে ২ জনের মরদেহ ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ২টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual7 Ad Code

ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

জানা গেছে, নিহত দুই জনই পুরুষ। এরমধ্যে একজনের বয়স আনুমানিক ২২ বছর, অন্যজনের ৩০ বছর। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

 

ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে রেকার দিয়ে থানায় নেয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code