গোপন বৈঠক থেকে গ্রেপ্তারকৃত ১৭ জামায়াত নেতাকে আদালতে প্রেরণ : মামলা 

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

গোপন বৈঠক থেকে গ্রেপ্তারকৃত ১৭ জামায়াত নেতাকে আদালতে প্রেরণ : মামলা 

Manual1 Ad Code

সিলেটের বিশ্বনাথে একটি গোপন বৈঠক থেকে জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীসহ গ্রেফতারকৃত ১৭ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩, ২৫-ডি ধারায় মামলা দায়েরের পর আজ সোমবার বেলা ২টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

রোববার রাতে বিশ্বনাথ থানায় এস আই সুলতাল উদ্দিন বাড়ি হয়ে আটককৃতদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন (মামলা নং-২৬, তাং- ২৩/০৯/২০১৮)। মামলায় গ্রেফতারকৃত ১৭ জন সহ মোট ৩৩জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, সেক্রেটারী মতিউর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার, সাবেক সেক্রেটারী এএইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাজী আব্দুন নুর, সেক্রেটারী রজব আলী, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বাবুল মিয়া, সেক্রেটারী তালেব আহমদ গোলাপ, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদুর রহমান, সেক্রেটারী কামাল আহমদ, লামাকাজী ইউনিয়ন জামায়াতের নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী আব্দুস শহিদ ও খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল মালিক।

Manual6 Ad Code

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code