সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম ফারুক জানান, বিকেলে হরিদাসপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আও পাঁচজন মারা যান।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
Design and developed by ওয়েব হোম বিডি