গোলাপগঞ্জে এবার আরেক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

গোলাপগঞ্জে এবার আরেক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধু মোহনা হত্যার রেশ কাটতে না কাটতেই আরেক এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জনমনে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Manual6 Ad Code

 

গৃহবধু মোহনা হত্যার ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম এমরান গ্রেফতার হলেও অন্য ঘটনায় আত্মহত্যা নাকি হত্যাকান্ড নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একই সাথে দুই গৃহবধু হত্যার ঘটনায় পুরো গোলাপগঞ্জজুড়ে অস্বস্তি, উদ্বেগ ও নানা আলোচনা তৈরি হয়েছে।


।আরও পড়ুন


জানাযায়, রোববার (২৪ মে) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া এলাকার চঞ্চল দাসের স্ত্রী ঝুমকি দেব নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

 

Manual5 Ad Code

নিজ শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ঘটনাটিকে ঝুমকির শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির স্বজনরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি- তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে ঝুমকিকে নানাভাবে নির্যাতন করা হতো।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআরকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code