গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

Manual2 Ad Code

নিহত সোহেল শাহরিয়ার। ফাইল ছবি

Manual2 Ad Code


গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।

 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাওয়ার পথে উপজেলার রাধানগর বাজারের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

 

Manual3 Ad Code

নিহত সোহেল শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

Manual5 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় সাত মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code