গোয়াইনঘাটে সড়কে ত্রিমুখী সংঘর্ষে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

গোয়াইনঘাটে সড়কে ত্রিমুখী সংঘর্ষে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Manual6 Ad Code

রিফাত আহমেদ কিবরিয়া ও আবু সুফিয়ান।


গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটে গোয়াইনঘাটে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

Manual3 Ad Code

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি পথে উপজেলার সিলেট-গোয়াইনঘাট সড়কের সতি এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় দুজনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আবু সুফিয়ানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে মারা যান তিনি।

 

সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

 

তিনি জানান, প্রথমে মোটরসাইকেলকে পিকআপভ্যান ধাক্কা দিলে দুই শিক্ষার্থী সড়কে পড়ে যান। এ সময় অটোরিকশাটি তাদের ওপর দিয়ে উঠে যায়।

Manual6 Ad Code

 

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code