চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নেতা নিহত

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নেতা নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের বায়েজীদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইমন রনি নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

 

রোববার (০৭ মার্চ) রাতে সংঘর্ষের এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

 

ইমন রনি (২৬) বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা মো. আশরাফের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রলীগ নেতার অনুসারীদের দায়ী করেছে তার স্বজনেরা।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. কামাল বলেন, আরেফিন নগর এলাকায় চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমনসহ তার বন্ধুরা। ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

জরুরি বিভাগের সামনে নিহতের মা আয়েশা বেগমকে আহাজারি করতে দেখা গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করবেন জানান আয়েশা বেগম।

 

Manual6 Ad Code

ইমনের লাশ ঘিরে তার অনুসারীরা রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে জড়ো হন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

Manual5 Ad Code

 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code