চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম মহনগরীরর কাজির দেউরি এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তার পাশের দোকান ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দশজন আহত হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

Manual8 Ad Code

এ বিরোধের অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে একটি সুইমিং পুল তৈরি করছেন বর্তমান মেয়র নাছির উদ্দীন। কিন্তু সাবেক মেয়র মহিউদ্দিন তাতে বাধা দেয়। এর প্রতিবাদে আজ সাবেক মেয়র মহিউদ্দিনের লোকজন কাজির দেউরির সুইপিং পুল এলাকার সমানে জড়ো হয়। প্রতিবাদে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে তাদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

Manual1 Ad Code

এরপর বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা সুইমিং পুলের সীমানা প্রাচীর, রাস্তার পাশের দোকান, গাড়ি ও মিনিবাস এলোপাতাড়িভাবে ভাঙচুর শুরু করে। এ সময় তারা প্রায় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ফাকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Manual2 Ad Code

এদিকে এ ঘটনার পর কাজির দেউরি এলাকায় এখনো যান চলাচল বন্ধ রয়েছে। কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, ছাত্রলীগ কর্মীরা কাজির দেউরি এলাকায় রাস্তার দোকান ও গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাকা গুলি করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code