চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দল রাঙ্গামাটি যাওয়ার পথে সকাল সাড়ে দশটার দিকে হামলার শিকার হয়েছেন।

Manual6 Ad Code

রোববার তারা পাহাড় ধসে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য রাঙ্গামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তারা এ হামলার শিকার হন।

Manual4 Ad Code

হামলার শিকার গাড়িটিতে থাকা মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ছিলেন। তারা সবাই আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

চট্টগ্রাম বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাঙ্গামাটি যাওয়ার পথে একই সাথে দলের মহাসচিব ছাড়াও আমরা চারজন ছিলাম। গাড়িটি রাঙ্গুনিয়ায় ইছাখালী পৌঁছালে ১০ থেকে ১১ জন যুবক লোহার রড, লাঠি নিয়ে আমাদের বহরে থাকা সামনের গাড়িটিকে আক্রমন করে। এতে এ গাড়ির পাঁচজনই আহত হয়েছেন। আমরা রাঙ্গুনিয়া না গিয়ে শহরে ফিরে আসছি বলে জানান মাহবুবুর রহমান শামীম।

আজ বেলা সাড়ে এগারটায় রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া মুঠোফোনে জানান, ঘটনাটি আমি শুনেছি। শোনার পর আমি টিম নিয়ে রাঙ্গুনিয়া সদর রাস্তায় দাঁড়িয়ে আছি।

Manual8 Ad Code

বিএনপি প্রতিনিধি দল পুলিশকে এ বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। প্রতিনিধির দল রাঙ্গুনিয়া অতিক্রম করে পুনরায় নগরীতে ফিরে গেছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code