চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু ৫ মাস পর হবিগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুন ২, ২০২১

চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু ৫ মাস পর হবিগঞ্জে উদ্ধার

Manual7 Ad Code
উদ্ধার হওয়া শিশু ও পুলিশি অভিযানে আটক নারীসহ তিন চোর

 

হবিগঞ্জ প্রতিনিধি : চট্রগ্রাম থেকে চুরি হওয়ার প্রায় সাড়ে পাঁচ মাস পর হবিগঞ্জের বাহুবল থেকে ১১ মাসের শিশু ফারহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির। তিনি জানান, ২০২০ সালের ১২ ডিসেম্বর সকালে চট্রগ্রাম স্টেশনের রেলওয়ে কলোনীর বাসিন্দা নাঈম আহমেদ ফাহিমের শিশুপুত্র ফারহানকে চুরি করে নিয়ে পালিয়ে যায় সুলতানা বেগম সুমী নামে এক নারী। সম্প্রতি শিশুটির মা-বাবা সিলেট মাজার জিয়ারতে আসেন।

 

রোববার (৩০ মে) সকালে হঠাৎ তারা সুমীকে দেখতে পেয়ে ধরে ফেলেন। পরে সিলেট কোতোয়ালি থানা পুলিশ এসে সুমীকে নিয়ে যায়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশের জিজ্ঞাসাবাদে সুমী জানায়, হবিগঞ্জের বাহুবলে তার এক আত্মীয় ইসমাঈলের কাছে ওই শিশুটি বিক্রি করে দিয়েছে। ইসমাঈল শিশুটিকে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে টেনু মিয়া ও জহুরা বেগমের কাছে।

 

তার দেয়া তথ্যমতে পুলিশ বাহুবলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় সেখান থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নলপটি গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার মেয়ে সুলতানা বেগম সুমী, বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের খলিল পাটোয়ারীর ছেলে ইসমাঈল হোসেন, একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে টেনু মিয়া ও তার স্ত্রী জহুরা বেগম।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code