চার মাসের জামিন পেলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

চার মাসের জামিন পেলেন খালেদা জিয়া

Manual8 Ad Code

বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

Manual4 Ad Code

সোমবার (১২ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে আপিল শুনানির জন্য মামলার পেপারবুক প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিস্ট শাখাকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে গতকাল রোববার খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে নথি না আসায় আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করে।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় নিম্ন আদালত।

Manual2 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code