সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক আগামী তিন-চার মাসের মধ্যে তৈরি করা হবে। এবং এ বছরই হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পেপারবুক তৈরি করে হাইকোর্টে শুনানির চেষ্টা করা হবে।
মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষাণা হয়েছে। এখন রায় বাস্তবায়নের পালা। রায়ে আসামিদের কারও কারও ফাঁসি, কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ফাঁসির রায় কার্যকর করতে হলে ডেথ রেফারেন্সের ওপর শুনানি করতে হয় উচ্চ আদালতে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। এটি একটি বড় মামলা। তাই এর শুনানিতে সময় লাগছে।’
আইনমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি