চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ : দোরাইস্বামী

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ : দোরাইস্বামী

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ করেছে। চুক্তি মতে, খুব দ্রুত বাকি কোভিড ভ্যাকসিন পেয়ে যাবে বাংলাদেশ।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

চারদিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আখাউড়া সীমান্তপথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

 

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি হয়েছে। চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

 

Manual3 Ad Code

সস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code