চুনারুঘাটে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

চুনারুঘাটে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় শাড়ি পেঁছানো অবস্থায় অজ্ঞাত (২৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (০৫ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

Manual4 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিকেল ৩টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিবাহিত নারী। গলায় শাড়ি পেঁছিয়ে তাকে কেউ হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মূল কারণ জানা জাবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code