চুনারুঘাটে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

চুনারুঘাটে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাটে অটোরিকশার সাথে গাছবাহী ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো ২জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

 

রোববার (২০জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার নতুন বাজারের মমিনপুর রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হক (৪০) মুড়ারবন্দ গ্রামের মনছব আলীর পুত্র। দুর্ঘটনার পর সিলেটে নেয়ার পথে তিনি মারা যান।

Manual4 Ad Code

 

আহতরা হলেন – পৌর সভার বড়াইল গ্রামের আব্দুল হোসেনের পুত্র আব্দুল কাশেম (৩৫), দক্ষিণ হাতুন্ডা গ্রামের আনছব আলীর পুত্র মকসুদ আলী (৪৫)।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানাযন, ওই স্থানে গাছবাহী ট্রাক দাড়িয়ে ছিলো, তখন শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটের উদ্দেশ্যে  আসা একটি সিএনজি ট্রাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন আহত হন। আহত আব্দুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

Manual7 Ad Code

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code