চুনারুঘাটে কোটি টাকা মূল্যের ‘কষ্টিপাথর’ উদ্ধার, পাচারকারীকে গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২১

চুনারুঘাটে কোটি টাকা মূল্যের ‘কষ্টিপাথর’ উদ্ধার, পাচারকারীকে গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট থেকে কোটি টাকা মূল্যের ‘কষ্টিপাথার’ মহানন্দ মৃধা নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

 

শুক্রবার (০৯ জুলাই) সকাল ১০টায় চুনারুঘাট থানা এলাকার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেওন্দী চা বাগানে অভিযান চালিয়ে ‘কষ্টিপাথরসহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

 

লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করে র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

র‌্যাব-৯ জানায়, কোটি টাকা মূল্যের ‘কষ্টিপাথর’ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে চুনারুঘাট থানা এলাকার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দেওন্দী চা বাগানে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। অভিযান চলাকালে চা বাগানের ফ্যাক্টারীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ‘কষ্টিপাথর’সহ পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। যার অনুমান মূল্য এক কোটি টাকা।

কোটি টাকা মূল্যের ‘কষ্টিপাথর’ উদ্ধার, পাচারকারীকে গ্রেপ্তার

র‌্যাব’র হাতে পাচারকারী

 

গ্রেপ্তারকৃত পাচারকারী মহানন্দ মৃধা (৫১) একই থানা এলাকার গিলানী চা বাগানের মৃত রামভজন মৃধার ছেলে।

 

তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি) এর ১(বি) ধারায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ওবাইন।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code