সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
সুরমামেইলডটকম: চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি এলাকায় ৫ টি চা পাতা বোঝাই গোডাউনে ও বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের অংশগ্রহণে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ২৩৫ বস্তা আনুমানিক ১১,০০০ কেজি অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে।
অবৈধ চা পাতা গুদামজাত করে রাখার কারণে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে বিজিবির পক্ষে সহকারি পরিচালক নাসির ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।
চা পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি