চুনারুঘাটে চা শ্রমিক আশীষ হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

চুনারুঘাটে চা শ্রমিক আশীষ হত্যার রহস্য উদঘাটন

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ বাগানের চা শ্রমিক আশীষ বাউড়ি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহতের আপন ভাই।

Manual2 Ad Code

 

শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতে পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- নিহত চা শ্রমিকের ভাই নানকা বাউড়ি, তার স্ত্রী সবিতা বাউড়ি, ছেলে রামকৃষ্ণ বাউড়ি ও মেয়ে কৃষ্ণা বাউড়ি। শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি নানকা বাউড়ি। এর আগে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, আসামি নানকা বাউড়ি নিহত আশীষ বাউড়ির আপন ভাই। নানকা বাউড়ির জবানবন্দি রেকর্ডের পর চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

Manual3 Ad Code

ওসি জানান, গত বছরের ৬ অক্টোবর নানকার মেয়েকে অর্থাৎ আশীষ তার আপন ভাতিজিকে তাদের ঘরে এসে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে নানকা তার ভাইকে কুপিয়ে হত্যা করেন। সেদিন বিকেলে তাদের আরেক ভাই শিবু বাউড়ি নানকা বাউড়ির ঘয়ে গিয়ে আশীষের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশের তদন্তে মূল রহস্য রেরিয়ে আসে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code