চুনারুঘাটে তালাবদ্ধ ঘরে ছোট ভাইয়ের লাশ, বড় ভাই পলাতক

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

চুনারুঘাটে তালাবদ্ধ ঘরে ছোট ভাইয়ের লাশ, বড় ভাই পলাতক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানে বড় ভাইয়ের তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাই আশিষ বাউরীর (৩২) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই বড় ভাই স্বপরিবারে পলাতক রয়েছেন।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার শানখলা ইউনিয়নের লালচাঁন চা বাগান থেকে পুলিশ নিখনের লাশ উদ্ধার করে। নিখন বাউরী ওই চা বাগানের পাইকুয়া বাউরীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার লালচাঁন বাগানের নানকা বাউরীর তালাবদ্ধ ঘর থেকে লাশের গন্ধ ভেসে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে চুনারুঘাট থানা পুলিশ ঘরের তালা ভেঙে ভিতরে ছোট ভাই আশিস বাউরীর রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

Manual4 Ad Code

এদিকে, বড় ভাই নানকা বাউড়ি কুপিয়ে নিখনকে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের।

Manual1 Ad Code

 

পুলিশ জানিয়েছে, নানকা বাউরীর বসতঘর থেকে চেয়ারে বসা অবস্থায় নিখন বাউরীর লাশ উদ্ধার করা হয়।

 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, নিহতের গলার বাম সাইটে দায়ের কোপ রয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকেই বড়ভাই নানকা বাউরীসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছেন বলে জানান তিনি।

 

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ভাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code