চুনারুঘাটে দুর্বৃত্তদের কুপে যুবক খুন

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

চুনারুঘাটে দুর্বৃত্তদের কুপে যুবক খুন

Manual5 Ad Code

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার মতিন্দ্র মালাকার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের মরদেহ খোয়াই নদীর পাড়ে পেলে রেখে যাওয়া হয়। নিহত মতিন্দ্র মালাকার উপজেলার গাভীগাঁও গ্রামের মনোরঞ্জন মালাকারের ছেলে।

Manual5 Ad Code

বুধবার (০৩ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual5 Ad Code

নিহতের পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ওসি কেএম আজমিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে কাজিরকিল বাজারে তার সেলুনের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য সে বের হয়। পরে সে আর বাড়িতে পেরেনি। অনেক স্থানে খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত ফোন নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

Manual1 Ad Code

ওসি কেএম আজমিরুজ্জামান জানান, কারা তাকে হত্যা করেছে এই মুহুর্তে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code