সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে চা-বাগানে ময়না রিকমন নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চা-বাগান এলাকার পুরান টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ময়না একই এলাকার দিলিপ রিকমনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে একসঙ্গে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। ভোরে হঠাৎ ঘুম ভাঙলে দেখেন স্ত্রী পাশে নেই। ঘরের বাইরে বের হতেই রান্নাঘরের পাশে পেয়ারা গাছের সঙ্গে ময়নাকে ঝুলতে দেখেন। পরে স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে ময়নাকে নামিয়ে বিছানায় রাখেন। এরপর পুলিশে খবর দেন তারা।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি