চুনারুঘাটে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

চুনারুঘাটে ফেন্সিডিলসহ আটক ২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে চুনারুঘাট থেকে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

Manual3 Ad Code

 

বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (০৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত পৌণে ১১টার দিকে চুনারুঘাট থানা এলাকার আহমদাবাদ ইউনিয়নের রানীরকোট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯২ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আবু মুসা মো: শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি’র নেতৃতে মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম’র সহযোগিতায় সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল এ অভিযানে ছিলেন।

 

Manual1 Ad Code

আটককৃতরা হলো- চুনারুঘাট থানাধীন গাজীপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে মো: বাবুল (৩১) ও একই থানা এলাকার গোবরখোলা গ্রামের মো: খেলু মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (২৪)।

Manual1 Ad Code

 

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code